Logo
Logo
×

Advertisement

জাতীয়

মেজর সিনহা হত্যা

তদন্তের তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা কার্যতালিকা থেকে বাদ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২ পিএম

তদন্তের তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা কার্যতালিকা থেকে বাদ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। ফাইল ছবি

Advertisement

টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আসান উল্লাহ ও সজল মাহমুদ রাসেল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে এ রিট করেন।

রিটে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। এছাড়া কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন এই মামলার তদন্ত ও ঘটনা সম্পর্কিত তথ্য গণমাধ্যমে প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট চারজনকে বিবাদী করা হয়েছিল।
 

Advertisement

তদন্তের তথ্য কার্যতালিকা হাইকোর্ট

Advertisement

আরও পড়ুন

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম