Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক মালেক আটক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ এএম

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক মালেক আটক

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত সেই গাড়িচালক আব্দুল মালেক আটক হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় র‌্যাব-১ এর একটি দল তাকে আটক করে।

স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতর সূত্রে জানা গেছে, চালক আ. মালেক দীর্ঘদিন ধরে অধিদফতরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ।

কোন কর্মকর্তা যদি আ. মালেকের সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার।

কর্মকর্তারা লোকলজ্জার ভয়ে এসব বিষয় কখনও প্রকাশ করেননি। নিজে অধিদফতরের একজন গাড়ির চালক হয়েও আ. মালেক একটি পাজেরো জিপ ব্যবহার করেন, এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ক্যান্টিন প্রিয় তিনি পরিচালনা করেন।

তার রয়েছে তেল চুরির সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদফতরের যত গাড়ির চালক তেল চুরি করে, তার একটি অংশ তাকে দিতে হয়। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি পুরো অধিদফতর নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সিন্ডিকেট বাণিজ্য করে আ. মালেক ঢাকা শহরে একাধিক ছয়তলা বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর. সেই গাড়ি. চালক মালেক. আটক.

Advertisement

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম