Logo
Logo
×

Advertisement

জাতীয়

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ: মুক্তিযুদ্ধ-বিষয়ক এক দুর্লভ সংগ্রহ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৫:৫৮ পিএম

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ: মুক্তিযুদ্ধ-বিষয়ক এক দুর্লভ সংগ্রহ

ছবি: সংগৃহীত

Advertisement

ইতিহাসের জরুরি উৎস পত্রপত্রিকা। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে একটি সময়ে সংঘটিত নানান ঘটনার বিশ্লেষণ করা যায়। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও বহুমুখী দিকগুলো অনুধাবন ও বিশ্লেষণ করতে সেই সময়ে প্রকাশিত পত্রিকার রিপোর্টগুলোর গুরুত্ব অপরিসীম।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। নানা কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছিল- শীতল যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃহৎ গণহত্যা, স্বাধিকারের জন্য লড়াই, পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্রাইসিস। 

আমরা এর বহিঃপ্রকাশ দেখতে পাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত আন্তর্জাতিক পত্রপত্রিকায়।

কিন্তু বিশ্বের নানান দেশ থেকে মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্রে প্রকাশিত এসব রিপোর্ট আমাদের দেশে সহজলভ্য নয়। 

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজিতে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশিত প্রায় ১,২৪,৮৫৬টি সংবাদ, ফিচার, চিঠি তথা কনটেন্ট সংগ্রহ করেছে।

‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’র প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন এ বিষয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ মুক্তিযুদ্ধের সময় সারা বিশ্বে প্রকাশিত নিউজ, রিপোর্ট ডিজিটাইজেশান করে সংরক্ষণের কাজ করছে। 

‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ ২০১৭ সালে আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের রিপোর্ট সংগ্রহের প্রকল্পটি শুরু করেছিল। মোট ১,২৪,৮৫৬টি কনটেন্ট সংগ্রহ করা হয়েছে। 

এগুলোকে পাঁচ খণ্ডে ভাগ করে আমরা কাজ করছি। সম্প্রতি প্রথম খণ্ড প্রকাশ করেছি। এ খণ্ডে মোট কনটেন্ট আছে ২৬,৭৯২টি। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আঞ্চলিক পত্রিকাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম খণ্ডের মূল অর্জিনাল ডেটার সাইজ প্রায় ৫ টেরাবাইট। তবে পাঠকদের পাঠের সুবিধার জন্য এটি কমপ্রেস করে মোট ১১৯ গিগাবাইটে (জিবি) আনা হয়েছে।

‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক গবেষকরা এই কনটেন্ট ওয়েবসাইট থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। 
পাঠক-গবেষকদের পাঠের সুবিধা ও মুক্তিযুদ্ধের কনটেন্টের সহজলভ্যতার জন্য এই সংগ্রহটি মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরিগুলোতে বিনামূল্যে প্রদান করার কাজ করছে।

এই পত্রিকা সংগ্রহের গুরুত্ব নিয়ে মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক মামুন সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষণা একটি জায়গায় আটকে আছে। 

তথ্যের অভাব ও অপ্রতুলতা এর কারণ। এ থেকে বেরিয়ে আসতে হলে নতুনভাবে সঞ্জীবন ঘটাতে হবে। সেখানে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের এই সংগ্রহমালা ভূমিকা রাখবে বলে মনে করি।

অনলাইনে এই সংগ্রহ একসেস করতে চাইলে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভকে ইমেইল করলেই একসেস দেয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ইমেইল ঠিকানা: [email protected]

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ঠিকানা: https://www.liberationwarbangladesh.org/

Advertisement

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্লভ সংগ্রহ

Advertisement

আরও পড়ুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম