Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ঢাকা সফর

বরিশালেও যেতে পারেন নরেন্দ্র মোদি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১ পিএম

বরিশালেও যেতে পারেন নরেন্দ্র মোদি

Advertisement

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশতম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ওই সময় বরিশালের উজিরপুরেও সফরের সম্ভাবনা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।

ইউএনও জানান, উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে শুক্রবার শিকারপুরে সনাতন ধর্মাবলম্বীদের সতীপীঠ সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছে ভারতীয় দূতাবাসের ৯ সদস্যের একটি দল। 

গত বুধবার ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে পরিদর্শনে আসে প্রতিনিধি দল।

তারা গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন।

পাশাপাশি বরিশালের উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। নরেন্দ্র মোদির বরিশাল সফরের প্রস্তুতি হিসেবে এ স্থানগুলো পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র। 

Advertisement

বরিশাল নরেন্দ্র মোদি

Advertisement

আরও পড়ুন

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

ভূরাজনৈতিক বাস্তবতা তাদের টিকে থাকার পরিবেশ তৈরি করেছে

ভূরাজনৈতিক বাস্তবতা তাদের টিকে থাকার পরিবেশ তৈরি করেছে

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম