Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘দ্বিতীয় বিয়ে করায় ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে ৬ টুকরা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২১, ০৫:২৬ পিএম

‘দ্বিতীয় বিয়ে করায় ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে ৬ টুকরা’

গ্রেফতার প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বনানীতে দ্বিতীয় বিয়ে করায় ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী ময়না মিয়াকে ৬ টুকরা করে হত্যা করেন প্রথম স্ত্রী।  এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথম স্ত্রী ফাতেমা খাতুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ময়না মিয়াকে হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মোছা. ইাসরিন বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রোববার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে মৃতদেহের সঙ্গে মাথা ছিল না। এছাড়া দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। সেগুলোও লাশের সঙ্গে ছিল না। 

খণ্ডিত লাশের রহস্য উদঘাটনে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রহস্য উদঘাটন করে ডিবি পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নাম ময়না। দ্বিতীয় বিয়ে করায় স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। 

পরে লাশ ছয় টুকরো করে বস্তায় ভরে মহাখালী এলাকার সড়কে ফেলে দেন তিনি। খণ্ডিত মাথা ফেলেন বনানীর লেকে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী ফাতেমাকে গ্রেফতারের পর পুলিশের কাছে স্বামী হত্যার বর্ণনা দেন।
 

Advertisement

রাজধানী বনানী ৬ টুকরা লাশ

Advertisement

আরও পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম