Logo
Logo
×

Advertisement

জাতীয়

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তিন বিস্ফোরণ

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:১৫ এএম

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তিন বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

এর আগে রোববার রাতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি ধুপতারা ইউনিয়নের নোয়াগাওঁ এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে। 

আস্তানার ভেতর আরও বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি রাত ১০টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ৫৪ মিনিটে এবং সর্বশেষটি ১১টা ৮ মিনিটে ঘটে। প্রতিটি বিস্ফোরণের শব্দ ছিল বিকট।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। 

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। 

সিটিটিসির এক কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।
 

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজার জঙ্গি আস্তানা বিস্ফোরণ

Advertisement

আরও পড়ুন

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম