Logo
Logo
×

Advertisement

জাতীয়

খুলে দেওয়া হলো সব অধস্তন আদালত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০১:১২ পিএম

খুলে দেওয়া হলো সব অধস্তন আদালত

Advertisement

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে এখন থেকে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বুধবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে। দেওয়ানি ও ফৌজদারি মামলা- মোকদ্দমায় বিচারক প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এই কোর্ট কর্তৃক জারীকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সকল প্রকার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে বিচারক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণপূর্বক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন।

এই আদেশ প্রতিপালনে কোনরূপ সমস্যা দেখা দিলে প্রয়োজনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা চাওয়া যাবে বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

Advertisement

খুলে দেওয়া হলো সব অধস্তন আদালত

Advertisement

আরও পড়ুন

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম