Logo
Logo
×

Advertisement

জাতীয়

নুরুল ইসলাম ফাউন্ডেশনের আরও ২০টি মসজিদভিত্তিক মক্তব চালু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৭ পিএম

নুরুল ইসলাম ফাউন্ডেশনের আরও ২০টি মসজিদভিত্তিক মক্তব চালু

ছবি: সংগৃহীত

Advertisement

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরও ২০টি গণশিক্ষা কেন্দ্র ও মসজিদভিত্তিক মক্তব চালু হয়েছে আজ।

নুরুল ইসলাম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এসব মক্তবে সব বয়সী মুসলমানদের বিশুদ্ধভাবে পবিত্র কোরআন শরিফ, দোয়া-দরুদ, নামাজ-কালাম ও দ্বীনের প্রয়োজনীয় মাসআলা মাসায়িল শেখানোর পাশাপাশি কোরআনের অর্থ ও মর্ম বুঝতে বিশেষভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশের নিরক্ষর নাগরিকদের অক্ষর জ্ঞানদানের কার্যক্রমও চালাবে নুরুল ইসলাম ফাউন্ডেশন।

বুধবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। 

তিনি বলেন, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) বিশ্বের শান্তির জন্য পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন। কোরআনে শান্তির পথনির্দেশ দেওয়া হয়েছে। সমাজে কোরআন চর্চা বাড়লে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত হবে। পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রসারে নিজের সাধ্য অনুসারে চেষ্টা করা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।

ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার যে মহাপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে চলছে তার একটি বিশেষ প্রকল্প হলো- মসজিদভিত্তিক মক্তব ।

আর্ত-মানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

তিনি বলেন, আমরা ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় আমাদের কার্যক্রম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

Advertisement

নুরুল ইসলাম ফাউন্ডেশন আরও ২০টি মসজিদভিত্তিক মক্তব চালু

Advertisement

আরও পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম