Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবরার হত্যার রায় দ্রুত কার্যকর হোক: বুয়েট উপাচার্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ পিএম

আবরার হত্যার রায় দ্রুত কার্যকর হোক: বুয়েট উপাচার্য

আবরার হত্যার বিচার দাবিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি

Advertisement

আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। সেই সঙ্গে তিনি আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন। 

বুধবার এ মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামিরাও সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত, সুষ্ঠুভাবে হয়েছে। করোনাভাইরাসের প্রভাব না থাকলে আরও স্বল্প সময়ে হতো। 

তিনি বলেন, রায়ে ২০ জনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন হয়েছে। বিচারকরা সাঠিকভাবে বিচার করেছেন। তারা প্রজ্ঞা ও আইন অনুযায়ী বিচার করেছেন। তাদের ওপর আমাদের আস্থা রাখা উচিত।

উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের এটাই মনে রাখতে হবে যে, যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এখন আমরা আশা করব এটা যেন দ্রুত সময়ে কার্যকর হয়।

Advertisement

আবরার রায় কার্যকর বুয়েট ভিসি

Advertisement

আরও পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম