Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘দুর্যোগ ঝুঁকি কমাতে এগিয়ে এসেছে বেসরকারি খাতও’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:৩৭ এএম

‘দুর্যোগ ঝুঁকি কমাতে এগিয়ে এসেছে বেসরকারি খাতও’

Advertisement

দুর্যোগ ঝুঁকি কমাতে বেসরকারি খাতও কার্যকর ভূমিকা রাখার জন্য এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ডিজি আতিকুল হক।

শনিবার প্রাইভেট সেক্টরের জরুরি সাড়াদান কেন্দ্রের (পিইওসি) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ও প্রাইভেট সেক্টর জরুরি সাড়াদান দলের (পিইআরটি) গাইডলাইনের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও যাচাইকরণ কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক এ মন্তব্য করেন।

আতিকুল হক বলেন, ডিসিসিআইয়ের নেতৃত্বে প্রাইভেট সেক্টর যে উদ্যোগ নিয়েছে তা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সরকারের পাশাপাশি বেসরকারি খাতও দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে এসেছে। জাতীয় জরুরি সাড়াদান কেন্দ্রসহ অন্যান্য জরুরি সাড়াদান কেন্দ্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গোমেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিক বিন ইউসুফ ও এনামুল হক পাটুয়ারী।

মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— এ এম নাসির উদ্দিন ও দোলন গমেজ।

অনুষ্ঠানে মূল বিষয়টি উপস্থাপন করেন গবেষণা সংস্থা ইনসাইটস এর উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম ও বেসরকারি খাত বিশেষজ্ঞ মো. মিজানুর রহমান।

Advertisement

দুর্যোগ ঝুঁকি হ্রাস বেসরকারি খাত এগিয়ে এসেছে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম