Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিচার বিভাগে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না: প্রধান বিচারপতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১২:৪২ পিএম

বিচার বিভাগে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফাইল ছবি

Advertisement

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুর্নীতিকে ক্যান্সার উল্লেখ করে বলেছেন, বিচার বিভাগে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না। দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ।

তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। 

রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট বারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। 

এ সময় তিনি মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।

নবনিযুক্ত বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। 

এদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির ১নং বিচার কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল লিখিত বক্তব্য পাঠ করে সংবর্ধনা দেন।

Advertisement

বিচার বিভাগ দুর্নীতি

Advertisement

আরও পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম