Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে টিআইবির ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি

Advertisement

দুর্নীতির সূচকে বিশ্বে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর (খারাপ থেকে ভালো) তালিকায় ১৮০টি দেশের মধ্যে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম।  যা আগের বছর ছিল ১২তম।  

তবে বিপরীত দিক দিয়ে অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত (ভালো থেকে খারাপ) দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম।  যা গতবার ছিল ১৪৬তম।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির পরিস্থিতি উন্নয়ন সংক্রান্ত স্কোরে ১০০ নম্বরের মধ্যে এবারসহ টানা চার বছর বাংলাদেশ পেয়েছে ২৬। 

বাংলাদেশে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুর্নীতির এই ধারণা সূচকের বিভিন্ন তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি এসব তথ্য তুলে ধরেন বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। কারণ, ১০ বছর ধরে প্রবণতা হলো স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে।
 

Advertisement

টিআইবি সূচক

Advertisement

আরও পড়ুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের ৫ কর্মী, ১০ লাখ টাকা করে বিনিময়

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের ৫ কর্মী, ১০ লাখ টাকা করে বিনিময়

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম