Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘পত্রিকা খুললেই পরীমনি, খুকুমণি, দীপু মনি’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৭:২৩ পিএম

‘পত্রিকা খুললেই পরীমনি, খুকুমণি, দীপু মনি’

Advertisement

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, পত্রিকা খুললেই পরীমনি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি। এসব দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। পরীমনি আর খুকুমণিদের লেলিয়ে দেওয়া হচ্ছে। কাদের নেতৃত্ব দূষিত হয়? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র। অথচ নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য।

জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি।

এ সময় শাবির আন্দোলনের প্রসঙ্গ টেনে সুলতান মনসুর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই।

Advertisement

মৌলভীবাজার-২ আসন সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর পরীমনি দীপু মনি

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম