Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘ফোনালাপ ফাঁস’ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ পিএম

‘ফোনালাপ ফাঁস’ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

ফাইল ছবি

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।

রোববার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সম্প্রতি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার সঙ্গে কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে (নির্দোষ কথোপকথন) তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।

আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ কালে আইনজীবীদের দূরাবস্থার কথা বিবেচনা করে তার ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।

চেক গ্রহণ করেন বাংলাদশে বার কাউন্সলিরে চেয়ারম্যান ও এটোর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন। 

এসময় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল সহ বার কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
 

Advertisement

ফোনালাপ ফাঁস যা বললেন আইনমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম