Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়, তল্লাশি হবে প্রত্যেকের  

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২২, ০১:১১ পিএম

ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়, তল্লাশি হবে প্রত্যেকের  

ছবি: সংগৃহীত

Advertisement

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার মাঠে ঈদের নামাজ হচ্ছে। ঈদের জামাতগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে প্রশাসন।  

এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

প্রত্যেককে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি আমরা। এছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।

ডিএমপি কমিশনার জানান, এবারের ঈদে ঢাকায় ছোট-বড় ঈদগাহ ও মসজিদ মিলে মোট এক হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ঈদ জামাতে জঙ্গি  হামলার কোনো হুমকি নেই। 

Advertisement

ঈদ জামাত ডিএমপি

Advertisement

আরও পড়ুন

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম