Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:৪৬ পিএম

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন

প্রতীকী ছবি

Advertisement

ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রায় আগামী ২৪ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা রয়েছে। 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে। ওইদিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যেকোনো দিনের যাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে রাকেশ ঘোষ বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। চলবে ৫ জুলাই পর্যন্ত। অগ্রিম টিকিটের ৫০ ভাগ মিলবে কাউন্টারে এবং ৫০ ভাগ মিলবে অনলাইনে।
১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।  প্রতিদিন সকাল ৮ টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে।
 

Advertisement

ঈদ অগ্রিম টিকিট

Advertisement

আরও পড়ুন

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম