Logo
Logo
×

Advertisement

জাতীয়

সেই ছাদখোলা বাসটি নিয়ে যে পরিকল্পনা বিআরটিসির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৭:০০ পিএম

সেই ছাদখোলা বাসটি নিয়ে যে পরিকল্পনা বিআরটিসির

Advertisement

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনায় দেশে প্রথমবারের মতো তৈরি করা হয় ছাদখোলা দোতলা বাস।  আলোচিত সে বাসটি এখন থেকে পর্যটকদের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিআরটিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিআরটিসি জানায়, পর্যটকরা বাসটি ব্যবহার করে পদ্মাসেতু, হাতিরঝিল ও পূর্বাচল ঘুরে দেখতে পারবেন। এটির পাশাপাশি আরও একটি ছোদ খোলা বাস প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠানেও বাস দুটি ব্যবহার করা হবে।

মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার গণমাধ্যমকে বলেন, আমরা বাসটি রেখে দিয়েছি। ঢাকায় এটি পর্যটকদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আরও একটি ছাদখোলা বাস তৈরির বিষয়ে কাজ করছি।

লন্ডন-নিউইয়র্ক শহরের পথে পথে অনেক ছাদ খোলা ট্যুরিস্ট বাস চলে। তবে এবারই প্রথম ঢাকা শহরের রাস্তায় দেখা মিলবে ছাদখোলা বাসের। 
 

Advertisement

বিআরসিটি ছাদখোলা বাস

Advertisement

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম