Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

খুলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ১২:২০ এএম

খুলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট

Advertisement

খুলে দেওয়া হয়েছে বাংলা ভাষার প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট।

হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল এ অনলাইন সংবাদমাধ্যমটি। ফলে মোবাইল ফোন অপারেটরসহ অন্য আইএসপির মাধ্যমে ব্রাউজ করা যাচ্ছিলনা ওয়েবসাইটটি ।

তবে কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর নিদের্শনায় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করে দেয়।

রাত ১০টার পর আরেক ই-মেইল বার্তায় বিটিআরসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশ দেয়।

কী কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে বিটিআরসি থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

বিডিনিউজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম