Logo
Logo
×

Advertisement

জাতীয়

এবার সরকারি চাকুরেদের আরও করছাড় দিল সরকার 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম

এবার সরকারি চাকুরেদের আরও করছাড় দিল সরকার 

Advertisement

সরকারি চাকুরেদের প্রণোদনা দেওয়ার প্রজ্ঞাপন জারির পর তাদের আরও করছাড়ের সুবিধা দিল সরকার। সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে বুধবার এ করছাড়ের ঘোষণা দেয়। 

নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি চাকুরেরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বাড়ল।   

এত দিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। 

এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।  

প্রসঙ্গত, মঙ্গলবার সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এরপর আজ জানা গেলে সরকারি কর্মচারীদের করছাড়ের ঘোষণা।

Advertisement

করছাড় সরকারি চাকুরে প্রণোদনা

Advertisement

আরও পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম