Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য রক্ষায় তিন নির্দেশনা হাইকোর্টের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য রক্ষায় তিন নির্দেশনা হাইকোর্টের

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি এলাকার সৌন্দর্য বিকৃত করার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ। 

এর আগে গত বছরের ১৬ আগস্ট এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির প্রত্নতত্ত্বের পার্শ্ববর্তী এলাকায় পুরাকীর্তি সংরক্ষণ বিধি অমান্য করে ভবন নির্মাণ করার সংবাদ প্রকাশিত হওয়ার পর ২০১৪ সালে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থার আদেশ দেন। ওই রুলের শুনানি শেষে গত বছরের ১৬ আগস্ট রায় দেন হাইকোর্ট।

মনজিল মোরসেদ জানান, পূর্ণাঙ্গ রায়ে তিনটি নির্দেশনা দিয়েছেন আদালত। 

সেগুলো হলো এক. প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃতি করে এমন কোনো ভবন/স্থাপনা আছে কিনা তা তদন্ত করার নির্দেশ প্রদান। 

দুই. তদন্তে রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃতি করে এমন কোনো ভবন/স্থাপনা যদি পাওয়া যায় তাহলে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে। 

তিন.রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা রক্ষার্থে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক নিকটস্থ জমি ও ভবনের ব্যাপারে যথাযথ ও উপযুক্ত ব্যবস্থা স্বাধীনভাবে গ্রহণ করতে পারবেন।

Advertisement

সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি সৌন্দর্য রক্ষা তিন নির্দেশনা হাইকোর্ট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম