Logo
Logo
×

Advertisement

জাতীয়

কমল সোনার দাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম

কমল সোনার দাম

Advertisement

দেশের বাজারে সোনার দা‌ম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে তারা।   

ভালোমানের প্রতি ভরি সোনায় এক হাজার ৭৫০ টাকা ক‌মিয়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল এক লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা করা হয়েছে।

এর আগে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ ছিল।  বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।


 

Advertisement

কমল সোনা দাম

Advertisement

আরও পড়ুন

জমির মালিক কে, অনলাইনে তথ্য বের করার সহজ উপায়

জমির মালিক কে, অনলাইনে তথ্য বের করার সহজ উপায়

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

খতিয়ান, পর্চা নাকি দাগ নম্বর— কোনটির কাজ কী? জানুন সব কিছু

খতিয়ান, পর্চা নাকি দাগ নম্বর— কোনটির কাজ কী? জানুন সব কিছু

উপকূলে ‘অর্ণবের’ আঘাত, যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

উপকূলে ‘অর্ণবের’ আঘাত, যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম