Logo
Logo
×

Advertisement

জাতীয়

সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

সোনা চুরি: কাস্টমসের ৪ সিপাহিকে বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের ভল্ট থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন চারজনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার দুপুরে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কাস্টমস হাউজের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা— এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব ভল্ট থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়ে গেছে। শুল্ক বিভাগ জানায়, চুরি যাওয়া এ সোনার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ জন্য দায়ীদের চিহ্নিত করে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

Advertisement

বিমানবন্দরে সোনা চুরি কাস্টমস ৫৫ কেজি

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

ভুয়া বিল পাশ করে চাকরি হারালেন জেলার

ভুয়া বিল পাশ করে চাকরি হারালেন জেলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম