Logo
Logo
×

Advertisement

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ এএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুন শেখ হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ: আলোচনা হতে পারে যেসব বিষয়

ফরাসি প্রেসিডেন্ট সকালে ধানমন্ডি-৩২ নম্বরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি।

এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

Advertisement

বঙ্গবন্ধু শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলন: ডিসেম্বরকে টার্গেট, তাদের সরাসরি সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা সংস্থা

শ্রমিক আন্দোলন: ডিসেম্বরকে টার্গেট, তাদের সরাসরি সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা সংস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম