Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাময়িক বরখাস্ত হচ্ছেন এডিসি হারুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

সাময়িক বরখাস্ত হচ্ছেন এডিসি হারুন

Advertisement

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে বরখাস্ত করা হচ্ছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, এডিসি হারুনকে বরখাস্তের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।     

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, শনিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধর করেন এডিসি হারুন অর রশিদ। নারীঘটিত একটি ঘটনার জেরে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাসের পরিবেশ। ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। শাহবাগ থানায় নিয়ে দুই নেতাকে নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

এ ঘটনায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, হারুনকে গ্রেফতার করা হোক।
 

Advertisement

এডিসি হারুন সাময়িক বরখাস্ত

Advertisement

আরও পড়ুন

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবিতে আইনি নোটিশ

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি

কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম