Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচল এনআইডি সার্ভার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

সচল এনআইডি সার্ভার

Advertisement

রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও সচল করা হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পরে এই সেবা ফের চালু হয়। 

এর আগে মঙ্গলবার সকাল থেকে রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার কিছু সময়ের জন্য ডাউন রাখা হয়। বুধবার দুপুর ২টার দিকে চালু করার কথা থাকলেও তার আগেই সচল হয় সার্ভার।

আরও পড়ুন: এনআইডি সেবা বুধবার দুপুর পর্যন্ত বন্ধ

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।

এ ছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। সে সময় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে চিঠিও দিয়েছিল।

তাদের চিঠিতে বলা হয়েছিল, গত ফেব্রুয়ারিতে আধা ঘণ্টা, মার্চে প্রায় দুই ঘণ্টা এবং মে মাসে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা ইসির সার্ভারে বিভ্রাট দেখা গিয়েছিল। জুনেও তারা দুই দিন সার্ভারে ঢুকতে পারেনি।

Advertisement

এনআইডি সার্ভার

Advertisement

আরও পড়ুন

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম