ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন অধ্যাপক ডা. ফজলুল বারী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চিকিৎসাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার ২০২২ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মঙ্গলবার এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের হিসেবে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডা. ফজলুল বারীকে এ সম্মাননা দেওয়া হয়।
এ বিষয়ে ফাউন্ডেশনের সাধরণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে একজন মেধাবী চিকিৎসককে সন্মাননা দিতে পেরেছে। ডা. ফজলুল বারী দেশের কৃতি সন্তান। ক্যান্সার নির্নয়ে দেশে প্রথম আট্রাসাউন্ড ও ইলেট্রো স্কানের ব্যবহার শুরু করেন তিনি। যার সুফল পাচ্ছে দেশের সাধারণ রোগীরা।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে ডা. এ কে এম ফজলুল বারী বলেন, বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে প্রথম কাজ শুরু করেন করেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া। সেই পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ফলাফল আজকের আট্রাসাউন্ড ও ইলেট্রো স্কান।
