Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র

ছবি; সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বুধবার (৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব বলেন তিনি। এদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক।

ওই সাংবাদিক শঙ্কা প্রকাশ করে জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সহিংসতাকে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকে দিতে পারে— এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবনা জানতে চান তিনি।

তবে তার এ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান বেদান্ত প্যাটেল।

এ সময় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বিএনপির পক্ষে প্রশ্ন করলেও বেদান্ত প্যাটেল স্পষ্ট করে বলেন, ‘নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।’

যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছে। দেশের মানুষের স্বার্থে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় এ সংবাদ ব্রিফিংয়ে।

Advertisement

বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম