Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০২:৫৪ পিএম

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই

আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা মারা গেছেন। ছবি- সংগৃহীত

Advertisement

আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই।  

বুধবার দুপুর ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। 

তার ছোট বোনের মেয়ে হাসি চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তানভীর আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুবারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জন চাকমার বয়স হয়েছিল ১০০ বছর।
 
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হওয়ার পর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।

Advertisement

কল্পরঞ্জন চাকমা আর নেই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম