Logo
Logo
×

Advertisement

জাতীয়

দূতাবাসের কর্মকর্তাদের হুমকি: ওবায়দুল কাদেরকে যা বললেন পিটার হাস  

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

দূতাবাসের কর্মকর্তাদের হুমকি: ওবায়দুল কাদেরকে যা বললেন পিটার হাস  

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূত।

পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে বেঠকে গভীর উদ্বেগ জানিয়েছি।  

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন মার্কিন এ রাষ্ট্রদূত। বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়।

এর আগে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

Advertisement

মার্কিন দূতাবাস পিটার হাস আ.লীগ. কাদের

Advertisement

আরও পড়ুন

আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম