Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আইআরআই ও এনডিআইয়ের ১২ সদস্যের কারিগরি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা। তাদের অন্যতম এ পাঁচজন বিশ্লেষক।

স্থানীয় সময় শনিবার আইআরআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সদস্যের কারিগরি প্রতিনিধি দলটি বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে।

আইআরআই ও এনডিআই জানায়, আইআরআই ও এনডিআইয়ের যৌথ কারিগরি প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন–পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। 

প্রতিনিধি দলটি বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। 

এসব সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। এ ছাড়া প্রতিনিধি দল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।

প্রসঙ্গত, প্রাক্–নির্বাচন পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশে এনডিআই ও আইআরআইয়ের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছিল। ওই মিশনের সুপারিশ এবং ২০০৫ সালে জাতিসংঘে অনুমোদিত ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য এনডিআই ও আইআরআইয়ের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি বাংলাদেশে কাজ করবে। অগ্রবর্তী প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে এনডিআইয়ের তিনজন এবং আইআরআইয়ের দুজন সদস্য রয়েছেন।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মার্কিন কারিগরি দল ঢাকা

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম