Logo
Logo
×

Advertisement

জাতীয়

রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেফতার: ডিবির হারুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেফতার: ডিবির হারুন

Advertisement

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ জানতাম। তিনি অনেক মামলার আসামিও। অথচ তিনি নির্বাচনবিরোধী প্রচারে জড়িয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, তেমন অনেক বড় বড় নেতাকে গ্রেফতার করা হয়েছে। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। 

রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলন ও নির্বাচন বানচালের ঘোষণা দেয়। অসুস্থ মানুষ কীভাবে এসব করেন। যদি তিনি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তা হলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

Advertisement

ডিবি হারুন রিজভী

Advertisement

আরও পড়ুন

সচিব হলেন একজন, আরেকজনকে বদলি

সচিব হলেন একজন, আরেকজনকে বদলি

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম