Logo
Logo
×

Advertisement

জাতীয়

রেমিট্যান্স বাড়াতে সুদ বাড়ল ডলার বন্ডের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম

রেমিট্যান্স বাড়াতে সুদ বাড়ল ডলার বন্ডের

Advertisement

বৈদেশিক মুদ্রার জোগান ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়াতে সরকার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়িয়েছে। বন্ডে বিনিয়োগ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রবাসীরা এসব বন্ডে বিনিয়োগ করতে পারেন।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর একটি অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এর আলোকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠাবে।

সূত্র জানায়, এসব বন্ডে বিনিয়োগের সুদের হার ২০২১ সালে কমানো হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে সুদহার বাড়ায় বন্ডের সুদহার তুলনামূলকভাবে কম। এসব খাতে বিনিয়োগ বাড়াতে এ দফায় সুদহার বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের সুদহার ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৭ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৭ দশমিক ৫০ শতাংশ দেওয়া হবে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ শতাংশ সুদ দেওয়া হবে। ৫ লাখ ১ ডলার থেকে এর বেশি অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেওয়া হবে।

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার হবে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দেওয়া হবে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেওয়া হবে। ৫ লাখ ডলার বা এর বেশি যে কোনো অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৩ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৩ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৪ শতাংশ সুদ দেওয়া হবে।

Advertisement

রেমিট্যান্স সুদ বাড়ল ডলার বন্ড

Advertisement

আরও পড়ুন

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম