Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যেসব উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২১ এএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যেসব উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা।

Advertisement

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। 

সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির কথা উল্লেখ করেন। ওই বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কীভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়। 

আরও পড়ুন: ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলায় কিছুটা ভুল ছিল: হামাস

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব।

আরও পড়ুন: এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ

তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর। এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি।

প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।
 

Advertisement

বাংলাদেশ উন্নয়ন যুক্তরাষ্ট্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম