Logo
Logo
×

Advertisement

জাতীয়

আকিজ সিগারেটের সব ব্যবসা কিনে নিল জাপান

Icon

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০৮:৫৪ পিএম

আকিজ সিগারেটের সব ব্যবসা কিনে নিল জাপান

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন

Advertisement

আকিজ গ্রুপের সিগারেট তৈরির সব ব্যবসা কিনে নিচ্ছে জাপানের দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো প্রতিষ্ঠান 'জাপান টোব্যাকো'।

এজন্য আকিজ গ্রুপের স্বত্বাধীকারীদের সঙ্গে সোমবার জাপান টোব্যাকোর ১২ হাজার ৪০০ কোটি টাকার চুক্তিও সই হয়েছে।

জাপানি এই সিগারেট কোম্পানির এই বিনিয়োগ হবে এ যাবৎকালের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে একক বৃহত্তম বিদেশি বিনিয়োগ।

ঢাকার গবেষণা সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (এইচ ডিআরসি) অর্থনীতিবিদ আসমার ওসমান বলেন, বাংলাদেশে ধূমপায়ীর যে সংখ্যা, সিগারেটের যে বিশার বাজার এবং ধূমপান নিরুৎসাহে সরকারের যে অনীহা তাতে এই খাতে বিদেশি বিনিয়োগের আগ্রহে অবাক হওয়ার কোনো কারণ নেই।

আকিজ গ্রুপের সঙ্গে চুক্তির পর জাপান টোব্যাকো এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে বছরে ৮ হাজার ৬০০ কোটি সিগারেট শলাকা বিক্রি হয়, এবং আকিজের সিগারেট ব্যবসা কেনার ফলে সেই বাজারের ২০ শতাংশ তাদের দখলে চলে যাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, গত এক বছরে জাপান টোব্যাকো রাশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে স্থানীয় কয়েকটি সিগারেট কোম্পানি কিনে নিয়েছে।

এবার তারা কিনছে, আকিজ গ্রুপের ইউনাইটেড টোব্যাকো কোম্পানি যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিগারেট প্রস্ততকারক।

Advertisement

আকিজ বিড়ি সিগারেট জাপান

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম