Logo
Logo
×

Advertisement

জাতীয়

বৃষ্টির সুখবর নেই, বাড়তে পারে তাপমাত্রা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১০:৪০ এএম

বৃষ্টির সুখবর নেই, বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া অফিস

Advertisement

শীতের রেশ কেটে যাওয়ার পর ধীরে ধীরে বেড়েছে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রিতে। এতে গরম অনুভূত হচ্ছে বেশ। আবহাওয়া অধিপ্তরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত। সেই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও কক্সবাজারে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর মধ্যে রোববার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি আগামীকাল সোমবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

আবহাওয়া তাপমাত্রা বৃষ্টি সুখবর

Advertisement

আরও পড়ুন

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম