Logo
Logo
×

Advertisement

জাতীয়

সড়কপথে ঈদযাত্রা: যানজট স্পট নিয়ে বড় বিভ্রান্তি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

সড়কপথে ঈদযাত্রা: যানজট স্পট নিয়ে বড় বিভ্রান্তি

Advertisement

আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট স্পট চিহ্নিত করেছে সরকার। সম্প্রতি প্রকাশ করা ওই তালিকায় মহাসড়কে ১৫৫টি যানজট স্পটের কথা বলা হয়েছে। 

অন্যদিকে বেসরকারি পর্যায়ে যাত্রীসেবা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি বলেছে, যানজট স্পট ৭১৪টি। বেসরকারি হিসাবের সঙ্গে সরকারি হিসাবের পার্থক্য ৫৫৯টি স্পটের। বড় পার্থক্য হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

২১ মার্চ রাজধানীর বনানীতে বিআরটি ভবনে আন্তঃসংস্থাগুলোকে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মহাসড়কে যানজট হতে পারে এমন ১৫৫টি স্পটের কথা বলা হয়। স্পটগুলো হলো, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪৮টি, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ৫২টি, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আটটি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছয়টি। 

অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি বুধবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, আসন্ন ঈদযাত্রায় সারা দেশে ৭১৪টি জায়গায় যানজট হতে পারে। এর মধ্যে ১৪০টিতে বিশেষ নজরদারি করা দরকার।  

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে বলেন, ঈদে বাড়ি ফেরা মানুষের মহাসড়কে ১৫৫টি স্পটে যানজট হতে পারে বলে বলা হয়েছে। বাস্তবে এর সংখ্যা আরও বেশি হবে। যাত্রী কল্যাণের হিসাবে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭১৪টিতে। তবে সরকারের ১৫৫টি স্পটের সঙ্গে যাত্রী কল্যাণের ১৪০টি স্পট মিলেছে। 

তিনি বলেন, সরকারের হিসাবের সঙ্গে যাত্রী কল্যাণের গরমিল হওয়ার প্রধান কারণ মহাসড়ক ছাড়াও অন্যান্য সড়কের যানজট স্পট গণনা করেছে যাত্রীকল্যাণ। এর কারণ হলো, ওই সড়কের স্পটগুলো মহাসড়কে যানজটের কারণ হয়ে দাঁড়ায়। 

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লা নুরী যুগান্তরকে বলেন, নিখুঁতভাবে পর্যালোচনা করে মহাসড়কের যানজট স্পটের তালিকা করা হয়েছে। সেই তালিকা বিষয়ে কেউ খেয়ালখুশিমতো তালিকা প্রকাশ করলে তা তো যৌক্তিক হতে পারে না। এ ধরনের ভুল তথ্য প্রকাশের জন্য তাকে জবাবদিহি হতে হলে তারা এসব তথ্য প্রকাশ করত না।
 

Advertisement

সড়ক ঈদযাত্রা যানজট স্পট

Advertisement

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম