Logo
Logo
×

Advertisement

জাতীয়

চলতে পারে ৭ দিন, আজ যেসব এলাকায় ঝরবে বৃষ্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১১:১৪ এএম

চলতে পারে ৭ দিন, আজ যেসব এলাকায় ঝরবে বৃষ্টি

আজ যেসব এলাকায় ঝরবে বৃষ্টি। ছবি: সংগৃহীত

Advertisement

রেকর্ড একটানা তাপপ্রবাহের পর রোববার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মেলে। এরপর থেকে প্রতিদিনই ঝরছে বৃষ্টি। এতে প্রচণ্ড গরমে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশজুড়ে আগামী সাত দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে চলতি মে মাসের মাঝামাঝি আরেকটি তাপপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ছিল বেশি। আগামী সাত দিনও সারা দেশে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে।

গতকাল সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাসহ ১৫ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

অধিদপ্তরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে নদ-নদীর বিষয়ে ধারণা দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে। 

নেত্রকোণা ও কিশোরগঞ্জের প্রধান নদ-নদীর পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

সোমবার ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় দেশের অন্যত্রও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে। 

গতকাল দেশের মাত্র তিনটি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এলাকাগুলো হলো গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় ১৮টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে তাপমাত্রাও কমে যেতে পারে। যেসব এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ চলছে তা আর নাও থাকতে পারে।

এর আগে গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা ৭৬ বছরেও হয়নি বলে জানান আবহাওয়াবিদরা।

Advertisement

তাপদাহ বৃষ্টি আবহাওয়া

Advertisement

আরও পড়ুন

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সংশোধন

৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের

৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম