Logo
Logo
×

Advertisement

জাতীয়

হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট আনারকন্যার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৮:২০ পিএম

হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট আনারকন্যার

ফাইল ছবি

Advertisement

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 

স্নায়ুরোগের চিকিৎসা নিতে তিনি ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান; কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়। 

এ ঘটনা প্রকাশ্যে আসে গত ২১ মে। ওই দিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এমপি আজিমের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতায় জড়িতের অভিযোগ এনে অনেকে স্ট্যাটাস দেন এমপি আজিমকে নিয়ে। শুধু তাই নয়, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক পোস্টের কমেন্টে বাজে বাজে মন্তব্য করতেও দেখা যায়।  

এ নিয়ে সোমবার বাজে মন্তব্য করা ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন আনারকন্যা।  

এতে ডরিন লেখেন- আমি আইডিগুলো নিয়ে রাখছি, আইনের আওতায় নিয়ে আসব তাদের অবশ্যই। সেটা ফেক আইডি হলেও সমস্যা নেই।
 

Advertisement

হুঁশিয়ারি ফেসবুক পোস্ট আনারকন্যার

Advertisement

আরও পড়ুন

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

ভূরাজনৈতিক বাস্তবতা তাদের টিকে থাকার পরিবেশ তৈরি করেছে

ভূরাজনৈতিক বাস্তবতা তাদের টিকে থাকার পরিবেশ তৈরি করেছে

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম