Logo
Logo
×

Advertisement

জাতীয়

অন্তর্বর্তী সরকারের শপথ

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সম্পর্কে যা জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩৮ পিএম

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সম্পর্কে যা জানা গেল

Advertisement

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হলো অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টাসহ নতুন এ সরকারের সদস্য সংখ্যা ১৭। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বঙ্গভবনে শপথ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এ সরকারের উপদেষ্টাদের মধ্যে আছেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। ২০২৩ সালে ২৪ জুলাই তাকে নিয়োগ দেওয়া হয়।

যদিও এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা একজন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত। চাকরিকালে তিনি মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

সুপ্রদীপ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামে। তার জন্ম ১৯৬১ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। 

Advertisement

অন্তর্বর্তী সরকারের শপথ সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি উপদেষ্টা

Advertisement

আরও পড়ুন

চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম