Logo
Logo
×

Advertisement

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরের পদত্যাগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরের পদত্যাগ

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও দুই প্রসিকিউটর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (অবৈতনিক) ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী। এ নিয়ে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রপক্ষের সব আইনজীবী পদত্যাগ করলেন।

গত ১২ আগস্ট সকালে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেন চার প্রসিকিউটর। তারা হলেন শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ।

এরপর ১৩ আগস্ট ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীসহ চারজনের পদত্যাগের কথা জানান। অন্য তিনজন হলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর।

পরে ১৪ আগস্ট প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, প্রসিকিউটর মোহাম্মদ মুখলেসুর রহমান বাদল ও ব্যারিস্টার তাপস কান্তি বল তাদের পদত্যাগপত্র জমা দেন।

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বি-২ ধাপের ফিজিক্স টেস্ট পরীক্ষা সম্পন্ন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বি-২ ধাপের ফিজিক্স টেস্ট পরীক্ষা সম্পন্ন

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম