Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা-মামলার ঘটনায় বিজেসি’র উদ্বেগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম

সাংবাদিকদের ওপর হামলা-মামলার ঘটনায় বিজেসি’র উদ্বেগ

Advertisement

গণমাধ্যমের অফিস ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। শনিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক হতাহত হন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। অফিস দখল করায় অনেককে চাকরি হারাতে হয়েছে।

এতে আরও বলা হয়, আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। তাছাড়া, গত বৃহস্পতিবার একটি হত্যা মামলায় শেখ হাসিনার সাথে ৭ জন সাংবাদিককেও আসামি করা হয়। একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা সাংবাদিকতার অপব্যবহার বা দুর্নীতি করে থাকলে তার বিচার হবে। 

কিন্তু তাদের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। তাদের আইনি সুবিধা দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

Advertisement

হামলা মামলা বিজেসি উদ্বেগ

Advertisement

আরও পড়ুন

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম