Logo
Logo
×

Advertisement

জাতীয়

এএসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম

এএসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো সোহেল উদ্দিন। ছবি: সংগৃহীত

Advertisement

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো সোহেল উদ্দিন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। ওই আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন সোহেল উদ্দিন এর সাবেক স্ত্রী  রিফাত জাহান। 

সোহেল উদ্দিন কুড়িগ্রামের রৌমারী পুলিশ সার্কেলে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

আগামী নির্বাচন কেমন হবে, জানালেন রেজা কিবরিয়া

মামলার ঘটনায় জানা যায়, বাদীনি রিফাত জাহানের সঙ্গে ২০২২ সালের ৩০ এপ্রিল সোহেল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পরে সোহেল উদ্দিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে রিফাত তার স্বামী সোহেল উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুকের মামলা করেন। সোহেল উদ্দিন এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে তালাক দেন। কিন্তু জালিয়াতির মাধ্যমে ডাক রশিদ বানিয়ে সোহেল উদ্দিন রিফাতকে তালাকের নোটিশ পাঠালে রিফাত জালিয়াতির আরেকটা মামলা করেন। 

এছাড়া রিফাতকে মারধরের অভিযোগে সোহেল উদ্দিন এর বিরুদ্ধে আরেকটি মামলা করেন রিফাত। গত ২৫ আগস্ট ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে রিফাতকে মামলা তিনটি প্রত্যাহার করতে বলে জানান, মামলাগুলো প্রত্যাহার করলে তিনি ওইদিনই রিফাতকে বিয়ে করবেন।

এসময় সোহেল উদ্দিন রিফাতকে একটি বিয়ের শাড়ি দেন। রিফাত আসামি সোহেল উদ্দিন এর কথা বিশ্বাস করে ওইদিন মামলা তিনটি তিন আদালত থেকে প্রত্যাহার করে নেন। মামলা প্রত্যাহারের পর সোহেল উদ্দিন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অঙ্গন থেকে কৌশলে পালিয়ে যান। পরে তিনি আর রিফাতের সঙ্গে যোগাযোগ করেননি।
 

Advertisement

এএসপি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী

দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম