Logo
Logo
×

Advertisement

জাতীয়

মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সায়লা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান ‘গোপালগঞ্জ কোটায়’ নিয়োগ পাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা। এ সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভ ঝারতে থাকেন বঞ্চিতরা।

খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করে নিজের দফতরে নিয়ে যান। বঞ্চিতরা তখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।

Advertisement

মনিরুল স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Advertisement

আরও পড়ুন

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম