Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ তদন্তে নামছে আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ এএম

জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ তদন্তে নামছে আজ

জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ তদন্তে নামছে আজ

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ আজ থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। তাদের তদন্ত কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে অন্তর্বর্তী সরকার।

সূত্রে আরও জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ঘরে থাকা শিশুও গুলিতে প্রাণ হারিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তাদের কাজ শুরু করবে।

জাতিসংঘ দলের কর্মপরিধি সম্পর্কে জানা গেছে, তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে তারা।

Advertisement

জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পররাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

আরও পড়ুন

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম