Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

কামালপুত্র সাফির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

কামালপুত্র সাফির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Advertisement

রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতির সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। 

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪নং এজাহারনামীয় আসামি হলেন সাফি। 

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে রিমান্ড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম