Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনার অডিও রের্কড ও ‘পদত্যাগপত্র’ গুঞ্জন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ এএম

শেখ হাসিনার অডিও রের্কড ও ‘পদত্যাগপত্র’ গুঞ্জন

Advertisement

তীব্র গণ-আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কি না, তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত ‘পদত্যাগপত্র’ ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে।

যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে। এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথপোকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নি। 

তখন তিনি আরও বলেন, ‘বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেই নাই। কাজেই আমার পদত্যাগ হয় নি। আমি এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী’। বিবিসি বাংলার প্রতিবেদন।

মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কেননা, ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটি যাচাই করার সুযোগ হয়নি।

এরপর দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘পদত্যাগপত্রের’ ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। যার শেষে লেখা ছিল, ‘প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি’।

তবে, এই ‘পদত্যাগপত্র’-কে ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগসংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি।

Advertisement

শেখ হাসিনা কল রের্কড পদত্যাগপত্র

Advertisement

আরও পড়ুন

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম