Logo
Logo
×

Advertisement

জাতীয়

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

Advertisement

বিভ্রান্তি দূর করতে জুলাই-আগস্ট নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকা অনুযায়ী ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের সময় ৪৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪জন, সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাহিরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত হয়েছেন বাকি ১৬ জন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দেওয়া হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন... 

Advertisement

নিহত পুলিশ সদস্য গণঅভ্যুত্থান

Advertisement

আরও পড়ুন

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম