Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

আজ সারা দিন কেমন থাকবে, যা বলল আবহাওয়া অফিস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

আজ সারা দিন কেমন থাকবে, যা বলল আবহাওয়া অফিস

Advertisement

দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দুই বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী পাঁচদিনের প্রথমার্ধে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি।

Advertisement

আবহাওয়া বৃষ্টি মেঘলা কুয়াশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম