Logo
Logo
×

Advertisement

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Advertisement

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা মানুষকে শান্ত থাকার এবং যেকোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব এলাকাসহ বন্দর শহরের নিরাপত্তা জোরদারে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত এবং অটুট রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Advertisement

আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টা নিন্দা আইনি ব্যবস্থা

Advertisement

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড: আয়ের ৭০ ভাগ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড: আয়ের ৭০ ভাগ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম