Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় উদ্বেগ প্রধান বিচারপতির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় উদ্বেগ প্রধান বিচারপতির

Advertisement

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণোসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তার জন্য সুপ্রীম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারসেবা চালু থাকবে।

প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, আদালতগুলোতে এ ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, রায় পড়ার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছোড়েন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট এজলাসে এ ঘটনা ঘটে। 

এদিন চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।

Advertisement

প্রধান বিচারপতি

Advertisement

আরও পড়ুন

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম